দাতাল হাতির হামলা নাগরাকাটা কৃষিদপ্তরের

দাতাল হাতির হামলা নাগরাকাটা কৃষিদপ্তরের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,ডুয়ার্স, ৩ রা জুন :সোমবার ভোরে একটি দাতাল হাতি হামলা চালিয়ে নাগরাকাটা কৃষিদপ্তরের একটি গোডাউনের লোহার দরজা ভেঙ্গে কয়েকবস্তা নুনিয়া ধান খেয়ে নেয় এবং ধান রাখার একটি ড্রামও ভেঙ্গে দেয়।এছাড়াও ঐ দাতালটি ঐ দপ্তরের সীমানা প্রাচীরও ভেঙ্গে দিয়েছে। এঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।জানা গিয়েছে এদিন ভোর চারটা নাগাদ পাশেই জলঢাকা জঙ্গল থেকে কৃষিদপ্তর এলাকায় ঢুকে পড়ে একটি বুনো দাতাল হাতি ।প্রথমেই ঢোকার মুখে দাতালটি সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়ে এলাকায় ঢুকে পড়ে ।এরপরই হাতিটি সোজা ধান রাখার গোডাউনে চলে আসে।সেখানেই লোহার দরজাকে ক্রমাগত ধাক্কা মেরে ব্যাকা করে দিয়ে গোডাউনে ঢুকে পড়ে ।সেই গোডাউনের একটি ড্রামে ৩০০ কেজি নুনিয়া ধান রাখা ছিল ।সেই ড্রামকে ধাক্কা দিয়ে ব্যাকা করে ধান গুলো খেয়ে নষ্ট করে দেয় ।এভাবেই সেখানে একঘন্টা তান্ডব চালিয়ে ভোর পাচটা নাগাদ ফের জলঢাকা জঙ্গলে চলে যায় । কৃষিদপ্তরের এডিএ গৌতম ভৌমিক বলেন,এখানে মাঝে মধ্যেই হাতির হামলার ঘটনা ঘটে ।আজ ভোর বেলাতেও একটি দাতাল হাতি সীমানা প্রাচীর ভেঙ্গে এলাকায় ঢুকে গোডাউনের দরজা ভেঙ্গে ৩০০কেজি নুনিয়া ধান খেয়ে নষ্ট করে দিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top