
নিজস্ব সংবাদদাতা,মালদা, ৪ঠা জুন :ডাইরিয়াই আক্রান্ত হলেন একি গ্রামের প্রায় ৫০থেকে ৬০ জন বাসিন্দা। আক্রান্তদের মধ্যে সব বয়সি বাসিন্দা রয়েছে। ঘটনা সোমবার দুপুর থেকে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে কালিয়াচকের গোলাপগঞ্জ পঞ্চায়েতের খড়িবোনা গ্রামে। অসুস্থদের মধ্যে আধিকাশ স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। আশঙ্কাজনক আবস্থায় প্রায় ৯ জনকে মালদা মেডিকেলে পাঠানো হয়েছে।
মালদা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে জান্নাতুল্লা হোসেন, সাকিনা খাতুন , মোজ্জাবেল হক, মোতাইজা খাতুন সহ প্রায় ৯ জন। তবে কি কারণে এলাকায় এমন ঘটনা তা জানাতে পারছেনা স্থানীয়রা।



















