আমার ফোন নং জনসমক্ষে নিয়ে আসার জন্য ধন্যবাদ রাজ্যের শাসকদলকে : দিলীপ ঘোষ

আমার ফোন নং জনসমক্ষে নিয়ে আসার জন্য ধন্যবাদ রাজ্যের শাসকদলকে : দিলীপ ঘোষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা, ৪ঠা জুন :বিজেপির পক্ষ থেকে জয়শ্রী রাম লিখে মুখ্যমন্ত্রীর বাড়িতে কার্ড পাঠানোর কর্মসূচীর পাল্টা তৃণমূলের জয় হিন্দ ও জয় বাংলা লিখে প্রধানমন্ত্রী কে পাঠানো চিঠি নিয়ে রাজ্যে তৃণমূল কে কটাক্ষ করে বলেন কাজ নেই বলে দিদিমণির কথা মতো কর্মীরা কাজ করছে। আমার ফোন নং জনসমক্ষে নিয়ে আসার জন্য ধন্যবাদ রাজ্যের শাসকদলকে। এর ফলে মানুষ আরও বেশী করে বিজেপিতে আসতে চাইছেন। বিজেপির প্রচারের এক কৌশল। তাছাড়া আজ মহানগরিতে জোড়া মিছিল নিয়ে ব্যাঙ্গ করে বলেন যে তৃণমূল রাস্তায় নেমে দেখছে মানুষ তাদের সাথে আছে নাকি। ভোটের আগে মানুষ কে ভয় দেখিয়েছিল এখন তা ভোলাতে চাইছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top