হনুমান মন্দিরে আগুন,অভিযোগের তীর তৃণমূলের দিকে

হনুমান মন্দিরে আগুন,অভিযোগের তীর তৃণমূলের দিকে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান , ৪ঠা জুন :লাউ দোহার বন গ্রামে হনুমান মন্দিরে আগুন । এলাকায় ব্যাপক উত্তেজনা । অভিযোগের তীর তৃণমূলের দিকে
লাউদোহা পাণ্ডবেস্বর বিধান সভার অন্তর্গত মাধাই পুর এলাকায় গতকাল বিকালে একটা সভা ছিল ,সেখানে বিজেপির পতাকা উত্তোলন করতে বাধা দেয় লাউ দোহার ফরিদপুর থানার পুলিশ ,বলে অভিযোগ বিজেপির । পরে প্রচুর বিজেপি কর্মী সমর্থক এলাকায় জড়ো হলে পিছু হাটতে বাধ্য হয় পুলিশ ।
এর পর সন্ধ্যায় তৃণমূলের জেলাপরিষদের খাদ্য কর্মধ্যক্ষ সুজিত মুখার্জি,গোগ্লা এলাকার অঞ্চল সভাপতি দুর্জয় বিশ্বাস ও বিধায়ক জিতেন তিয়ারির মদতে এলাকায় তৃণমূলের লোকেরা প্রচুর সংখ্যক জড়ো হয়ে

শুরু করে বোমাবাজি,ভেঙে আগুন লাগিয়ে দেওয়া হয় স্থানীয় একটা হনুমান মন্দিরে বলে বিজেপির অভিযোগ ।
গোগলা পঞ্চায়েত এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে তৃণমূল বলে অভিযোগ বিজেপির ।
এরপর থেকেই এলাকা গরম হলে যায় প্রচুর বিজেপি কর্মী সমর্থক বিক্ষোভ দেখতে শুরু করেন । পরিস্থিতি এতটাই সংবেদন শীল হতে পারে যে নামান হয় প্রচুর পুলিশ বাহিনী। এখন পর্যন্ত তৃণমূলের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top