
নিজস্ব সংবাদদাতা,বারুইপুর , ৫ই জুন :গত কাল রাতে চাঁদ দেখার পর আজ খুশির ঈদ শুরু হয়। বারুইপুর টাউন ঈদ উদযাপন কমিটির উদ্যোগে আজ সকাল ৯ টা থেকে বারুইপুর কোর্ট মাঠে এলাকার মুসলিম সমাজের কয়েক হাজার মানুষেরা এই ঈদ এর নমাজে যোগ দেয়। এই ঈদের নমাজে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার স্পিকার তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান ব্যানার্জি, বারুইপুর পুলিশ জেলার এসপি রশিদ মুনিন খান, ডিএসপি ট্রাফিক কুতুবউদদিন সহ আরো অনেকে।


















