
নিজস্ব সংবাদদাতা,কলকাতা , ৫ই জুন :বিজেপি পার্টি করলে মাথা কেটে নিয়ে যাবো “” এই রকম সাদা কাগজে লেখা পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ালো নিউটাউনের আকন্দকেশরী এলাকা।
স্থানীয়দের অভিযোগ গতকাল গভীর রাতে কেউ বা কারা এগুলো লাগিয়ে গেছে।আজ সকালে এলাকার বাসিন্দাদের নজরে আসে এই পোস্টার গুলো।সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে খবর ।খবর দেওয়া হয় নিউটাউন থানায়।ঘটনাস্থলে আসে নিউটাউন থানার পুলিশ।কে বা কারা কি উদ্যেশ্য এই পোস্টার মারলো তার তদন্ত শুরু করেছে পুলিশ।




















