
নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি , ৫ই জুন :ভারতীয় জনতা পার্টির কালচারাল সেল এবং উত্তরবঙ্গ থ্যালাসেমিয়া ও বিকলঙ্গ সংস্থার যৌথ উদ্যোগে পরিবেশ দিবসের দিন পরিবেশ সচেতনতা নিয়ে এক সভার আয়োজন করা হয়। একইসঙ্গে এ দিনের শোভাযাত্রা থেকে বেশ কিছু জায়গায় গাছ লাগানো হয়। এদিন শোভাযাত্রাটি হায়দার পাড়ার নজরুল সরনী হয়ে সমগ্র এলাকা পরিক্রমা করে আবার স্বামীজি মূর্তির পাদদেশে শেষ হয়।



















