আমরা কাউকে ভাঙাতে যাচ্ছিনা,কেউ এলে না বলবো না : দিলীপ ঘোষ

আমরা কাউকে ভাঙাতে যাচ্ছিনা,কেউ এলে না বলবো না : দিলীপ ঘোষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,নদীয়া, ৬ই জুন :আমরা কাউকে ভাঙাতে যাচ্ছিনা,কেউ এলে না বলবো না।তবে আমাদের পার্টির ইমেজের সাথে যার ইমেজ মিলবে তাকে আমরা নেব।বৃহস্পতিবার নদিয়ার রানাঘাটে এসে এই কথাই বললেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।এদিন রানাঘাটের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বাবু বলেন,পঞ্চায়েত ভোটে লোককে ভোট না দিতে দিয়ে জেতা হয়েছে।যারা অন্যায় ভাবে জিতেছেন,তারাও অপরাধের গ্লানিতে ভুগছে।তারা বুঝছে এটা ঠিক হয়নি,তাদের মধ্যে বহু লোক বিজেপিতে যোগ দিতে চাইছেন।জয় হিন্দ জয় বাংলা প্রসঙ্গে দিলীপ বাবু বলেন,জয় শ্রী রামের কোনো বিকল্প হয়না।কেউ জয় হিন্দ বলুক,আমাদের আপত্তি নেই।জয় শ্রী রাম সাধারণ মানুষ বলছে।মাঠে ঘাটে রাস্তায় জয় শ্রীরাম বলছে,তারা সবাই বিজেপি নয়,এটা এখন সাধারন সমাজ,সাধারণ মানুষের উচ্ছাস।আর সাধারণ মানুষের উচ্ছাস থামানো যায়না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top