
নিজস্ব সংবাদদাতা, স্বরূপনগর, ৬ই জুন :স্বরূপনগর সীমান্তে বধূ কে মারধর করে অচৈতন্য অবস্থায় ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে। যুবক পলাতক।
বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারী দাস পাড়ার ঘটনা। বৃহস্পতিবার ভোররাতে বছর 22 এর বয়সের গৃহবধূ বাড়িতে একা ছিল শাশুড়ী পাশের ঘরে ঘুমাচ্ছিল। স্বামী অভিজিৎ দাস পেশায় কলকাতার বাস চালক বাড়িতে না থাকায়। সেই সুযোগে ওই বধুর ঘরে ঢুকে প্রতিবেশী যুবক বছর চব্বিশের সমীর দাস মদ্যপ অবস্থায় জোর করে ধর্ষণ করার চেষ্টা করার চেষ্টা করে। বধু চিৎকার করার আগেই তার মুখ চেপে ধরে মাথায় মদের বোতলের আঘাত করলে ওই গৃহবধূ অচৈতন্য হয়ে পড়ে ।তাকে বেশ কয়েকবার অচৈতন্য অবস্থায় যুবক সমীর দাস লাগাতার ধর্ষণ করে বলে অভিযোগ। বৃহস্পতিবার সকাল হতেই বধুর জ্ঞান ফিরলে দেখা যায় নগ্ন অবস্থায় পড়ে রয়েছে। এই ঘটনার জেরে প্রতিবেশী যুবক সমীর দাস ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ওই বধু পরিবারের লোককে এনে স্বরূপনগর থানায় ধর্ষণের অভিযোগ করে সমীর দাসের বিরুদ্ধে। বধুর মেডিকেল পরীক্ষা করার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে স্বরূপনগর থানার পুলিশ ।ওই যুবকের সঙ্গে গৃহবধূর পূর্ব পরিচিত কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের লোক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।


















