‌বিজয় মালিয়াকে দেখে ‘‌চোর হ্যায়’‌ স্লোগান ওভাল স্টেডিয়ামে

‌বিজয় মালিয়াকে দেখে ‘‌চোর হ্যায়’‌ স্লোগান ওভাল স্টেডিয়ামে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দেশে ৯০০০ হাজার কোটি টাকা তছরুপ করে লন্ডন–পালানো শিল্পপতি বিজয় মালিয়াকে আবার শুনতে হল ‘‌চোর হ্যায়’‌ স্লোগান। রবিবার লন্ডনের দি ওভাল স্টেডিয়ামে আয়োজিত বিশ্বকাপ ক্রিকেটের ভারত–অস্ট্রেলিয়া ম্যাচ দেখতে গিয়েছিলেন মালিয়া। খেলা শেষে মা ললিতা এবং ছেলে সিদ্ধার্থের সঙ্গে স্টেডিয়াম থেকে বেরনোর সময় প্রবাসী এবং দেশ থেকে খেলা দেখতে যাওয়া ভারতীয় দর্শকরা তাঁদের ঘিরে ধরেন। তারপরই বিজয় মালিয়াকে লক্ষ্য করে ‘‌চোর হ্যায়’‌ স্লোগান দেন তাঁরা। জনতার উদ্দেশ্যে কোনওরকম প্রতিক্রিয়া অবশ্য দেখাননি মালিয়া। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, তিনি শুধু খেলা দেখতেই গিয়েছিলেন। ভিড়ে যাতে তাঁর বৃদ্ধা মাযের কোনও অসুবিধা না হয়, সেদিকে লক্ষ্য রাখা তাঁর প্রধান কর্তব্য বলে জানিয়ে মালিয়া বলেন, জুলাইয়ে প্রত্যর্পণ মামলার পরবর্তী শুনানির প্রস্তুতি চলছে ওয়েস্টমিনস্টার আদালতে। এদিন খেলা চলাকালীনই স্টেডিয়ামে দর্শকাসন থেকে ছেলের সঙ্গে টুইটারে ছবি পোস্ট  করে মালিয়া ভারতকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। প্রসঙ্গত, ২০১৭ সালেও দি ওভালেই চ্যাম্পিয়ন্স ট্রোফি ক্রিকেট দেখতে যাওয়ার সময়ও মালিয়াকে চোর বদনাম শুনতে হয়েছিল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top