
নিজস্ব সংবাদদাতা,ক্যানিং, ১০ই জুন : ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল তারই এক নিকট আত্মীয়ের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা ক্যানিং থানার হেড়োভাঙা এলাকায়। অভিযুক্তের নাম আজিজ ঘরামি। ঘটনার প্রতিবাদ করায় ওই গৃহবধূসহ তার পরিবারের বাকি সদস্যদের ওপর চড়াও হয়ে মারধরের অভিযোগ রয়েছে আজিজ ঘরামী তার অনুগামীদের বিরুদ্ধে। এ বিষয়ে সোমবার সকালে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিত গৃহবধূ। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।



















