
নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুর, ১০ই জুন :দূর্ঘটনার কবলে উত্তর দিনাজপুরের বিজেপি জেলা সভাপতি নির্মল দামোদরের গাড়ি। সোমবার বিকেল তিনটে নাগাদ নির্মলবাবুরা যখন একটি ছোট গাড়ি নিয়ে দলীয় এক সভায় যোগ দিতে চোপড়ার দিকে যাচ্ছিলেন, ঠিক সেইসময়ই ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর এলাকায় ৩১ নম্বর যাতীয় সড়কে একটি লড়ির সাথে এক দূর্ঘটনায় জড়িয়ে পড়ে নর্মলবাবুদের গাড়ি। ঘটনায় নির্মলবাবুরা অল্প বিস্তর আহত হলেও ঘটনায় গুরতর আহত হয়েছেন বিজেপির সাধারন সম্পাদক সুরজিত সেন। তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে। নির্মলবাবুর অভিযোগ তিনি যকন তার দলের পাঁচ নেতৃত্বকে নিয়ে চোপড়ায় দলীয় এক সভায় যাচ্ছিলেন তখন ইসলামপুরের শ্রীকৃষ্ণপুরের কাছে একটি পেট্রল পাম্প থেকে হঠাৎই একটি লড়ি বেড়িয়ে এলে এই দূর্ঘটনাটি ঘটে।



















