
নিজস্ব সংবাদদাতা,হাওড়া, ১০ই জুন :বিজেপি করায় এক ব্যক্তিকে খুন দুষ্কৃতীদের। অভিযোগের তীর তৃণমূলের দিকে l ঘটনাটি ঘটছে, হাওড়ার আমতায়। মৃতের নাম সমতুল দোলুই ৪০বছর। পেশায় সাইকেল মেকানিক। বাড়ি আমতা থানার চালুনিয়া গ্রামে।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় সমতুল সক্রিয় বিজেপি কর্মী হিসাবেই পরিচিত ছিল। গতকাল রাতে সরপোতায় তার দোকানের পাশে একটি অনুষ্ঠান ছিল।সেখান থেকে হঠাৎ কিছু দুষ্কৃতী বেরিয়ে তার উপর হামলা চালায়। গায়ে আগুনের ছেকা দেওয়া হয়। এবং পরে তাকে পাশের একটি মাঠে টেনে নিয়ে গিয়ে খুন করা হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে বিক্ষুদ্ধ গ্রামবাসী হাওড়া মুন্সিরহাট, আমতা রোড অবরোধ করেন। অবরোধ এখনো চলছে। অবরোধকারীদের দাবি,সিবিআই তদন্ত চাই। এছাড়াও বিজেপি সভাপতি ঘটনাস্থলে এলে তবেই দেহ নিয়ে যেতে দেওয়া হবে ।




















