পিলার ভেঙে চাপা পড়ে মৃত দুই শিশু

পিলার ভেঙে চাপা পড়ে মৃত দুই শিশু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বাগদা,১১ ই জুন :সিমেন্টের পিলারের সাথে সারি বেঁধে দোলনা বানিয়ে খেলছিল শিশুগুলি, আচমকাই পিলার ভেঙে চাপা পড়ে মৃত দুই শিশু আহত অপর এক, মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার রাতে বাগদা থানার কুডুলিয়া এলাকায়, ঘটনায় মৃত অর্জুন ঘোষ নামে আড়াই বছরের এক শিশু, মৃত্যু হয়েছে অর্জুনের মাসতুতো দিদি সাড়ে সাত বছরের পায়েল ঘোষ এর, স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটে ঘটনার পর দ্রুত আহত অবস্থায় তিনজনকে নিয়ে যাওয়া হয় বাগদা গ্রামীণ হাসপাতালে,
অবস্থা খারাপ হওয়ায় রাতেই পায়েল ও অর্জুনকে স্থানান্তরিত করা হয় বনগাঁ মহকুমা হাসপাতালে, রাতে সেখানে মৃত্যু হয় দুজনের, ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় জানা গেছে সোমবার বিকালে
সোমবার বিকালে দিদার সাথে বনগাঁ গোবড়াপুর রাণীনগর এলাকা থেকে কুড়ুলিয়ায় মামার বাড়িতে বেড়াতে যায় অর্জুন, সেখানে যাবার পর মাসতুতো দিদি ও ওই বাড়ির আরো একটি শিশুর সাথে দোলনা বানিয়ে খেলছিল তারা সে সময় ঘটে এই দুর্ঘটনা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top