রাতে সল্টলেকের AA ব্লকের ২০১ নাম্বার বাড়িতে দুঃসাহসিক চুরি।

রাতে সল্টলেকের AA ব্লকের ২০১ নাম্বার বাড়িতে দুঃসাহসিক চুরি।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা,13 ই জুন:গতকাল ঝড়ের রাতে সল্টলেকের AA ব্লকের ২০১ নাম্বার বাড়িতে দুঃসাহসিক চুরি।বাড়ির পিছনের জানালা ভেঙে দোতলার চারটে আলমারি সহ ঠাকুর ঘরের লকার ভেঙে চুরি হয়।বাড়িতে কেউ ছিল না দুদিন আগে বেড়াতে গেছিলো তারা।বাড়ির কেয়ার টেকার থাকা সত্তেও টের পাইনি সে।ঘটনার তদন্ত শুরু করেছে উত্তর থানার পুলিশ।

প্রতিবেশীদের দাবি দুদিন আগে বাড়ির মালিক তার পরিবারকে নিয়ে বেড়াতে যান।সেই সুযোগে গত কাল রাতে যখন ঝড়বৃষ্টি শুরু হয় সেই সময় বাড়ির পাশের শরু গলি দিয়ে ঢুকে পিছনের জানালার গ্রিল ভেঙে দোতলায় চলে গিয়ে সেখানের দরজার তালা ভেঙে ঘরের ভিতরের চারটি আলমারি ভেঙে জিনিস পত্র তচনচ করে দেয়।বাদ যায়নি ঠাকুর ঘরের আলমারিও ।যদিও কি কি চুরি গেছে এখনো জানা যায়নি।বাড়ির মালিক এলে তবেই জানা যাবে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিধান নগর উত্তর থানার পুলিশ।আশেপাশের সিসিটিভি ও খতিয়ে দেখা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top