
নিজস্ব সংবাদদাতা,কলকাতা , ১৭ ই জুন : ষষ্ঠ দিনের বিক্ষোভে বাঁধ ভাঙল শিক্ষকদের। পুলিশের ব্যারিকেড ভেঙে বিকাশ ভবন ঘেরাও করলো এস এস কে এবং এম এস কে শিক্ষক শিক্ষিকারা। বেতন বৃদ্ধি সহ বেশকিছু দাবি নিয়ে নির্বাচনের আগে অবস্থান বিক্ষিভে সামিল হন এই শিক্ষক মহলের প্রায় একহাজার কর্মী সমর্থকরা। নির্বাচনের পূর্বে তাদের প্রতিশ্রুতি দেওয়া হয় নির্বাচন প্রক্রিয়া শেষ হলেই তাদের দাবি মানা হবে কিন্তু নির্বাচন কেটে গেলেও সুরাহা পাননি তারা বলে দাবি করেন শিক্ষকরা। এর পরেই গত সপ্তাহে আবারও সল্টলেকের বিধান মূর্তির পাদদেশে আন্দোলনে নামেন শিক্ষক শিক্ষিকারা। আজ সপ্তাহের শুরুতেই শিক্ষা মন্ত্রীর সাথে দেখা করার আবেদন রাখেন তারা। কিন্তু সেই দাবি না মানা হলে বাঁধ ভেঙে শিক্ষকদের। পুলিশের ত্রিস্তরীয় ব্যারিকেড ভেঙে বিকাশ ভবনের সামনে এসে পড়ে এস এস কে এবং এম এস কে শিক্ষক শিক্ষিকারা। বিকাশ ভবনে ঘেরাও করে সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখায় তারা।



















