চার মদ্যপ যুবকের হাতে আক্রান্ত এক বাস চালক

চার মদ্যপ যুবকের হাতে আক্রান্ত এক বাস চালক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান,১২ ই অক্টোবর: আক্রান্ত এক মিনিবাস চালক এবার ঘটনাস্থল বেনাচিতি বাজারের ফলপট্টি এলাকা। মিনিবাস চালকের অভিযোগ, মদ্যপ চার যুবক বাইক নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তারা বেসামাল হয়ে যায়। আর ঠিক তখনি বেনাচিতি দুর্গাপুর রুটের একটি মিনিবাস বেনাচিতি বাস স্ট্যান্ডে ঢুকছিল। হটাৎই মিনিবাসের সাথে সামান্য ধাক্কা লাগে ওই বাইকের। এরপরই উম্মত ঐ যুবকরা বাসের সামনের কাচে হাত দিয়ে মারলে প্রতিবাদ করেন মিনিবাসের চালক। উম্মত ঐ যুবকরা বাসে উঠে মিনিবাসের চালক উত্তম দত্তকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। দুর্গাপুর থানায় বেশ কয়েকজনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বাস চালক উত্তম দত্তের অভিযোগ,কিছু বুঝে ওঠার আগেই ঐ মদ্যপ যুবকরা বাসে উঠে তাকে মারধর শুরু করে দেয় বাঁশ দিয়ে, অথচ এতটুকু ক্ষতি হয়নি তাদের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top