অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মোটর ভেহিক্যাল অ্যাক্ট মামলায় নতুন মোড়, ফের নোটিস পাঠাতে পারে পুলিশ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মোটর ভেহিক্যাল অ্যাক্ট মামলায় নতুন মোড়, ফের নোটিস পাঠাতে পারে পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – মোটর ভেহিক্যাল অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্তে নতুন মোড় এসেছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য কালীঘাট থানার পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটি নোটিস পাঠানো হয়েছিল। সেই নোটিসের জবাব দেওয়ার জন্য শনিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও পুলিশের কাছে প্রয়োজনীয় নথিপত্র জমা পড়েনি বলে জানা গিয়েছে।

এই পরিস্থিতিতে তদন্ত এগিয়ে নিয়ে যেতে কালীঘাট থানার পক্ষ থেকে ফের একটি নোটিস পাঠানো হতে পারে বলে পুলিশ সূত্রে খবর। তদন্তকারীরা পরবর্তী পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু করেছেন।

ঘটনার সূত্রপাত বাগুইআটির বাসিন্দা রাজীব সরকারের দায়ের করা একটি অভিযোগকে কেন্দ্র করে। তাঁর অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে দুই নিরাপত্তারক্ষী বিপজ্জনকভাবে যাতায়াত করছিলেন, যা মোটর ভেহিক্যাল আইনের পরিপন্থী।

অভিযোগে বলা হয়েছে, দ্য মোটর ভেহিক্যাল অ্যাক্টের ১২৩ ধারা অনুযায়ী চলন্ত গাড়িতে চালক বা কোনও আরোহী ঝুলে যাতায়াত করতে পারেন না। পাশাপাশি ১৮৪ ধারা অনুযায়ী, চলন্ত গাড়িতে বিপজ্জনকভাবে যাতায়াত করা আইনত দণ্ডনীয় অপরাধ। এই অভিযোগের ভিত্তিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কালীঘাট থানায় এফআইআর দায়ের করা হয় এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়।

এখন নির্ধারিত সময়ের মধ্যে নথি জমা না পড়ায় তদন্তের পরবর্তী ধাপ কী হবে, সেদিকেই নজর রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top