
নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদ,১৭ই অক্টোবর:মুর্শিদাবাদ জেলার জলঙ্গীতে কাটমারি চকে ভারত বাংলাদেশ সীমান্তে মৎসজীবি কে ছাড়তে গিয়ে বিএসএফের ১১৭নং বেটিলিয়ন ডিআইবি জওয়ানকে গুলি করার অভিযোগ উঠল বাংলাদেশ বিডিআর বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে জলঙ্গি কাটমারি চকে। মৃত জওয়ান নাম বিজয় ভান সিং (৫০) ১১৭ ব্যাটিলিয়ন কর্মরত বিএসএফ ডিআইবি পদে কর্মরত ছিলেন, উত্তরপ্রদেশের আগ্রা বাসিন্দা ছিলেন তিনি । এই ঘটনায় জখম হয়েছেন আরও এক জওয়ান। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মর্গে পাঠিয়েছে ।
বিএসএফ সুত্রে জানাগিয়েছে, ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ কাটমারি চকে আউট পোষ্ট আছে, অন্যদিকে বাংলাদেশের সারদা চকে বিডিআর আউট পোস্ট আছে। বৃহস্পতিবার সকালে এক মৎসজীবি মাছ ধরতে চরে যান নদীতে এবং কাটমারী চক পেরিয়ে মাছ ধরতে তিনি বাংলাদেশের মধ্যে ঢুকে যান বলে অভিযোগ তখন মৎসজীবি কে বিডিআর তাকে ধরে ফলে। এই ঘটনার জেরে খবর পেয়ে বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ বিএসএফ ডিআইবি বিজয় ভান সিং অন্যান্য বিএসএফ জওয়ান ও বাংলাদেশ বিডিআর মধ্যে ফ্ল্যাগ মিটিং করছিল। অভিযোগ ফ্ল্যাগ মিটিং চলা কালীন বিজয় ভাং সিং উপর গুলি চালায় বাংলাদেশ বিডিআর বলে অভিযোগ। ঘটনার জেরে জখম হন আরও এক বিএসএফ জওয়ান। বিজয় ভাং সিং কে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয় তাঁর। জলঙ্গী থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মর্গে পাঠিয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।



















