একইস্থানে দ্বিতীয়বার চুরি করতে এসে ধরা পরল এক দুষ্কৃতী

একইস্থানে দ্বিতীয়বার চুরি করতে এসে ধরা পরল এক দুষ্কৃতী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি,১৭ই অক্টোবর: একইস্থানে দ্বিতীয়বার চুরি করতে এসে ধরা পরল এক দুষ্কৃতী। ঘটনা, শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গণে। জানা গেছে, বেশ কয়েকদিন ধরে বিধান স্পোর্টিং ক্লাবের শ্যামা পূজার প্রস্তুতির কাজ চলছিল। মঙ্গলবার গভীর রাতে প্যান্ডেল কর্মীদের মোবাইল ফোন জামা-কাপড়সহ সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয় একদল দুষ্কৃতী। এরপর গতকাল বুধবার ফের সেই স্থানে চুরি করতে আসে তারা কিন্তু চারজন পালিয়ে যেতে সক্ষম হলেও একজনকে হাতে নাতে ধরে ফেলে পেন্ডেল কর্মীরা। ঘটনা খবর দেওয়া হয় শিলিগুড়ি থানায়। এরপর ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি থানার পুলিশ ও ওই ব্যক্তি ও টোটোটিকে আটক করে পুলিশ। এই ঘটনার পেছনে বড় কোন মাথায় জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে শিলিগুড়ি থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top