ফের হাতির হানায় মৃত্যু জঙ্গলমহলে।

ফের হাতির হানায় মৃত্যু জঙ্গলমহলে।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক,পশ্চিম মেদিনীপুর : ফের হাতির হানায় মৃত্যু জঙ্গলমহলে। সংসার চালাতে জীবিকার টানে বেরিয়ে বুধবার ভোরে হাতির হানায় প্রাণ দিলেন এক মহিলা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের ম্যাটালা গ্রামে। মৃতের নাম লক্ষী আহির (৬০)। স্থানীয় সুত্রে জানা গিয়েছে বুধবার ভোরে গোয়ালতোড় থানার মেট্যালা গ্রামের ষাটোর্ধ্ব লক্ষী নিত্য দিনের মতোই জঙ্গলে গিয়েছিলেন পাতা কুড়োতে। কিন্তু পাতা তুলতে তুলতেই হঠাৎ করেই এক দাঁতাল সামনে চলে আসে। পালিয়ে যাওয়ার আগেই লক্ষীকে শুঁড়ে প্যাঁচিয়ে আছাড় মারে হাতিটি। তারপর তাকে মাটিতে ফেলে ফুটবলের মতো লাথি মারতে থাকে। ঘটনাস্থলেই প্রাণ যায় ওই মহিলার। খবর পেয়ে পরিবারের সদস্যরা গ্রামবাসীদের সহযোগিতায় বনদপ্তরের নয়াবসত রেঞ্জে খবর দেয়। হাতির হানায় মৃত্যুর খবর পেয়েই নয়াবসত রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top