পিকআপ ভ্যান ও লড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ৩১ জন যাত্রী

পিকআপ ভ্যান ও লড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ৩১ জন যাত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর, ১০ ফেব্রুয়ারি, পিকআপ ভ্যান ও লড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ৩১ জন যাত্রী। দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার তারুঞ্জীবাড়ি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িই আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুরের বিভিন্ন এলাকার বেশকিছু মানুষজন চোপড়া দলুয়া মেলায় তাদের পসরা বিক্রি করতে গিয়েছিলেন। মেলা সেরে একটি পিকআপ ভ্যানে করে তারা ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে ইসলামপুরে ফিরছিলেন। রাত এগারোটা নাগাদ পথে তারুঞ্জিবাড়ি এলাকায় উল্টোদিক থেকে আসা একটি লড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের পিকআপ ভ্যানটির। সংঘর্ষের বিকট শব্দ শুনতে পেয়ে আশপাশের স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। স্থানীয় বাসিন্দারাই আহতদের উদ্ধার করে ইদলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর। এদের মধ্যে তিনজনের অবস্থার অবনতি হলে তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষন যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে ৩১ নম্বর জাতীয় সড়ক। পুলিশ এসে পরিস্থিত স্বাভাবিক করে। দুর্ঘটনাগ্রস্ত দুটি লড়িই আটক করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top