লকডাউন চলাকালীন দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ালো যুব তৃণমূল কংগ্রেস

লকডাউন চলাকালীন দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ালো যুব তৃণমূল কংগ্রেস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ১ এপ্রিল, লকডাউন-এর সপ্তম দিনে গরিব মানুষদের পাশে দাঁড়ালো মথুরাপুর যুব তৃণমূল কংগ্রেস। যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রায়দিঘি তৃণমূল কার্যালয় থেকে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির হাতে ত্রাণ তুলে দেওয়া হল।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার বন ও ভূমি কর্মদক্ষ শান্তনু বাপুলি ও তৃণমূল কংগ্রেসের মথুরাপুর ২ নম্বর ব্লকের যুবনেতা উদয় হালদার সহ তৃণমূল সমর্থকরা। এদিন সান্তনু বাপুলি বললেন, এই ব্লকে অনেক গরিব ও ক্যান্সার রোগী ও ভবঘুরে রয়েছেন, তাদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও আরোও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তাঁরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top