
নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর, ৭ এপ্রিল, নিজামুদ্দিন ফেরত হলদিয়া ডকের কর্মচারীর করোনা পজিটিভ হওয়ার আতঙ্কে কাজ বন্ধ করে দিয়েছিল শ্রমিকরা।সোমবার হলদিয়া ডক পরিদর্শন করেন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান শ্যামল আদক ও জেলাশাসক পার্থ ঘোষ। সমস্ত দিক বিচার বিবেচনা করে পুনরায় কাজ শুরু করার কথা জানান শ্রমিকদের।
সেইমত মঙ্গলবার বেশিরভাগ শ্রমিক হলদিয়া ডকে কাজে যোগ দেওয়ার জন্য যায়।বিশেষত বেশ কয়েক দিন সমস্ত বার্থ স্যানিটারিজ স্প্রে করে জীবানু মুক্ত করা হয়।



















