সাতসকালেই প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে বিশাল পুলিশ বাহিনী! ক্যামাক স্ট্রিট-কাণ্ডের তদন্তে কসবার বাসভবনে হানা

সাতসকালেই প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে বিশাল পুলিশ বাহিনী! ক্যামাক স্ট্রিট-কাণ্ডের তদন্তে কসবার বাসভবনে হানা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – রবিবার সাতসকালেই প্রাক্তন IPS আধিকারিক হুমায়ুন কবীরের বাসভবনে হাজির হল বিশাল পুলিশ বাহিনী। এ দিন সকালে কসবার বাড়িতে আচমকাই অভিযান চালায় শেক্সপিয়র সরণি থানার পুলিশ। আচমকা এই পুলিশি তৎপরতাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্রের খবর, সম্প্রতি আলোড়ন তৈরি করা ক্যামাক স্ট্রিট-সংক্রান্ত ঘটনার তদন্তের সূত্র ধরেই প্রাক্তন এই শীর্ষ পুলিশ আধিকারিকের বাড়িতে হানা দিয়েছে শেক্সপিয়র সরণি থানার তদন্তকারী দল। ঘটনার তদন্তে তাঁর সঙ্গে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই অভিযান বলে জানা গিয়েছে।

তবে রবিবারের এই অভিযানে ঠিক কী কী নথি বা তথ্য পুলিশের হাতে এসেছে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। ক্যামাক স্ট্রিট-কাণ্ডের তদন্তে প্রাক্তন IPS আধিকারিকের বাড়িতে পুলিশের এই অভিযান ঘিরে স্বাভাবিকভাবেই নতুন করে চর্চা শুরু হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top