
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ৭ এপ্রিল, গানের মাধ্যমে মানুষকে করোনা সচেতনতায় লোকসংগীতশিল্পী।
স্বাভাবিক সময় কাজ ছিল সরকারী নানা প্রকল্প কে সাধারণ মানুষের সামনে তুলে ধরা।কিন্তু লকডাউনের জেরে তা আজ থমকে।
তবু সামাজিকতার টানে,নৈতিকতার দায়ে সাধারণ মানুষকে আজ গানের মাধ্যমে সচেতন করবার এক চেষ্টা করলেন পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দফতরের আওতাধীন লোক সংগীত শিল্পী দেবব্রত নাথ।সঙ্গী দুই সহশিল্পীকে নিয়ে সামাজিক দূরত্ব বজায়রাখা ও করোনা মোকাবিলার পাঠ আজ সংগীতের মাধ্যমে দিলেন তিনি।বারাসাত এলাকার বিভিন্ন বাজারে একটি ভ্যান রিকশা নিয়ে সুরেলা প্রচার করতে দেখা গেল এই গানওয়ালাকে।মৃদু কিন্তু দীপ্ত এই আবেদনে বাজার চলতি মানুষের হুশ ফেরানোই যে লক্ষ আর তার মাধ্যমেই যে সচেতনতা ফিরবে সে আসার কথাই শোনালেন এই স্বরচিত গানের স্রষ্টা।



















