রেশনিং ব্যবস্থা খতিয়ে দেখতে পরিদর্শনে দুর্গাপুরে মহকুমা শাসক

রেশনিং ব্যবস্থা খতিয়ে দেখতে পরিদর্শনে দুর্গাপুরে মহকুমা শাসক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ৮ এপ্রিল, গ্রাহকদের রেশনের দোকানে খাদ্য সামগ্রী ঠিক গুনগত মানের দেওয়া হচ্ছে কিনা, কুপুন দেওয়া হচ্ছে কি না এছাড়া গ্রাহকদের কোন সমস্যা রয়েছে কিনা তা জানতে আজ দুর্গাপুর মহকুমা শাসক অর্নিবান কোলে রেশনের দোকানে সরজমিনে পরিদর্শন করেন।

এই পরিদর্শনে মহকুমা শাসকের সাথে ছিলেন রেশনিং অফিসার স্বজল বসাক, দুর্গাপুর নগর নিগমের ৪ নং বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জি। আজ দুর্গাপুরে স্টেশন বাজারে, শ্যামপুরে ও নডিয়া সহ বেশকিছু রেশন দোকানে পরিদর্শন করেন মহকুমা শাসক।চিনি সহ বেশকিছু খাদ্য সামগ্রী নমুনা সংগ্রহ করে নিয়ে যান মহকুমা শাসক।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top