করোনা মোকাবিলায় সর্বদা প্রস্তুত রাজ্য, রাজ্যবাসীকে ভয় পাওয়ার কোনও কারণ নেই : মুখ্যমন্ত্রী

করোনা মোকাবিলায় সর্বদা প্রস্তুত রাজ্য, রাজ্যবাসীকে ভয় পাওয়ার কোনও কারণ নেই : মুখ্যমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৮ এপ্রিল, রাজ্যকে করোনা প্রকোপ থেকে মুক্ত করতে সরকার প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। করোনা মোকাবিলায় রাজ্য তিনটি টাস্ক ফোর্স গঠন করছে, বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি স্বাস্থ্য সংক্রান্ত, এটি রিলাক্সসেশন ও রেসক্ট্রিশনের বিষয়টি দেখবে। দ্বিতীয়টি অর্থনৈতিক সংক্রান্ত ও আরও একটি এনফোর্সমেন্ট ফোর্স তৈরি করা হয়েছে। এটি হোম সেক্রেটারির অধীনে।

এছাড়াও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা রোগীদের দেখভালে পিজি-র বিশিষ্ট চিকিত্সক ড, ঢালিকে পাঠানো হচ্ছে। তাঁকে সাহায্য করার জন্য যাচ্ছেন চিকিত্সক অভিজিৎ চৌধুরীও।এদিনের সাংবাদিক বৈঠকে পরিসংখ্যান দিয়ে মুখ্যমন্ত্রী জানান, আপাতত করোনায় রাজ্যে আক্রান্তের সংখ্যা ৭১, মৃতের সংখ্যা ৫।বেলেঘাটা আইডি হাসপাতালে এই মূহূর্তে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৬। তাঁদের মধ্যে তিন জন বুধবারই ছাড়া পেয়ে যাচ্ছেন। আরও দুজনের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তাঁদেরও ছেড়ে দেওয়া হবে, বলে জানা যায়। অর্থাৎ ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসছেন।পশ্চিমবঙ্গে কোভিড চিকিত্সা পর্যাপ্ত রয়েছে। রাজ্যে পর্যাপ্ত হাইড্রক্সিক্লোরোকুইন রয়েছে।এদিন তিনি আরো বলেন নিজামউদ্দিন জামাত ফেরতদের প্রসঙ্গেএই জামাতে কারা কারা গিয়েছিলেন, সেটি বিদেশমন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রকের দেখার কথা। সেটা দেখা রাজ্যের বিষয় নয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top