
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ৯ এপ্রিল, করোনা সংক্রমণ রুখতে ২১ দিনের লকডাউনের ঘোষণা করেছে সরকার।করোনা আতঙ্কে জর্জরিত গোটা দেশ।লকডাউনের জেরে গৃহবন্দী মানুষ।এর প্রভাব পড়ছে গরিব পরিবারে।যারা দিন আনে দিন খায়, তাদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। তারই মধ্যে নর্থ ব্যারাকপুর পৌরসভার এক অভিনব উদ্যোগ প্রতিটি এলাকায় প্রতিটি ওয়ার্ড ধরে ধরে মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে রাস্তায় নামল নর্থ পৌরসভার চেয়ারম্যান মলয় ঘোষ মহাশয় সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিল এলাকার বিশিষ্ট সমাজসেবী ভোলা বিশ্বাস পৌর পিতা অজয় চক্রবর্তী ও এলাকার যুব সমাজ সমাজসেবী ভোলা বিশ্বাস।
মানুষদের সচেতন করার পাশাপাশি সুরক্ষিত রাখার জন্য স্যানিটাইজার ও ম্যাক্স হাতে তুলে দেওয়া হয়।সাথে খাদ্যসামগ্রী থেকে শুরু করে সমস্ত রকম সমস্যায় পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।রাজ্যকে করণামুক্ত করতে মুখ্যমন্ত্রী যেরূপ উদ্যোগ নিচ্ছেন তাঁর পাশে দাঁড়িয়ে তাঁরা মানুষের সাহায্যে এগিয়ে যেতে চান, এমনটাই এদিন সংবাদমাধ্যমকে জানান অল ইন্ডিয়া মতুয়া সংঘের সম্পাদক ভোলা বিশ্বাস।



















