শ্রদ্ধার সাথে পালন করা হলো প্রয়াত পি কে ব্যানার্জির ৮৪তম জন্মবার্ষিকী।

শ্রদ্ধার সাথে পালন করা হলো প্রয়াত পি কে ব্যানার্জির ৮৪তম জন্মবার্ষিকী।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বিধাননগর,২৩ জুন:-▪ শ্রদ্ধার সাথে পালন করা হলো প্রয়াত প্রদীপ কুমার ব্যানার্জি ওরফে পি কে ব্যানার্জির ৮৪তম জন্মবার্ষিকী। গত বছর অব্দি শরীর খারাপকে উপেক্ষা করে নিজের বাসভবনে কেক কেটে জন্মদিন পালন করেছিলেন। এবছর ২০ মার্চ পি কে ব্যানার্জীকে হারায় ফুটবল প্রেমীরা। আজ তার জন্মদিনে উপস্থিত ছিলেন তার ভাই তথা সাংসদ প্রসূন ব্যানার্জি তার দুই কন্যা এবং অবনিত পি কে ব্যানার্জি ভক্ত। এই দিনের অনুষ্ঠান থেকে প্রসূন ব্যানার্জি, পি কে ব্যানার্জি এবং তার স্ত্রীর নামাঙ্কিত একটি ট্রাস্টের ঘোষণা করেন, যে ট্রাস্ট আগামী দিনে নতুন ফুটবলার তৈরি করবেন। এর পাশাপাশি পি কে ব্যানার্জির বাসভবনের সামনের মাঠটিকে ওনার নামাঙ্কিত মাঠ হবে বলে ঘোষণা করেন এবং দুটি পূর্ণ মূর্তি তৈরি করা হবে যা একটি সল্টলেকে আরেকটি লেকটাউনে স্থান পাবেন এমনটাই ঘোষণা করলেন বিধান নগরের বিধায়ক তথা দমকল মন্ত্রী সুজিত বোস। যদিও শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি কিন্তু অনলাইনের মাধ্যমে তিনি তার শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।একই সঙ্গে কিছু টাকা তুলে দেয়া হয় আমফান কবলিত সুন্দরবন এলাকায় যে সমস্ত ফুটবলাররা আছেন তাদের সাহায্যার্থে।এই অনুষ্ঠানের মাধ্যমে একটি ওয়েবসাইটে সূচনা করা হয় ওয়েবসাইটটির নাম www.pkbanerjee.com

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top