তারাপীঠ মন্দির অবশেষে খুলে দেওয়া হলো ভক্তদের জন্য।

তারাপীঠ মন্দির অবশেষে খুলে দেওয়া হলো ভক্তদের জন্য।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বীরভূম,২৪ জুন:- শুভ রথযাত্রার দিন থেকে ৯৩দিন পর খুলে দেওয়া হলো রাজ্যের অন্যতম তীর্থক্ষেত্র তারাপীঠ মন্দির। এখন থেকে পুণ্যার্থীরা মন্দির চত্বরে প্রবেশ করতে পারবেন। তবে মন্দির চত্বরে প্রবেশ করা গেলেও এই মুহর্তে মায়ের গর্ভ গৃহে প্রবেশ করা যাবে না। পূণ্যার্থীদের স্যানিটাইজার টানেলের ভিতর দিয়ে প্রবেশ করতে হবে মন্দির চত্বরে। আর সেখান থেকেই তাদের মায়ের প্রার্থনা করতে হবে।মায়ের পুজোর জন্য পূণ্যার্থীদের ডালা নিয়ে যাবেন পুরোহিতরা এবং পুজো করার পর আবার পূণ্যার্থীদের হাতে তুলে দেবেন তারা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top