এক আদিবাসী মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য,পথ অবরোধ,ঘটনাস্থলে পুলিশ।

এক আদিবাসী মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য,পথ অবরোধ,ঘটনাস্থলে পুলিশ।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর ১০জানুয়ারি ২০২১:রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার ইসলামপুর এলাকায় এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো সমগ্র এলাকায়। জানা গিয়েছে ওই মহিলার মৃতদেহে ক্ষতের চিহ্ন থাকায় ধর্ষণ করে খুনের অভিযোগ জানিয়েছে এলাকাবাসীরা ।

জানা গিয়েছে মৃতার নাম মিনা কেঁড়ায়, বয়স আনুমানিক ৪০ বছর। আরো জানা যায় ওই মৃত মহিলার বাড়ি বিরুনিয়া গ্রামে। এরপর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় খবর দেওয়া হয় ডেবরা থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ডেবরা থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। জানা গিয়েছে শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরোনোর পর আর বাড়ি ফেরেনি মৃতা। রবিবার সকালে দেহ উদ্ধারের পর রীতিমতো ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। মৃতা ঐ মহিলা দিনমজুরের কাজ করত বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। ঘটনার পিছনে কে বা কারা জড়িত তার খোঁজে তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ।এদিকে ঐ ঘটনার প্রতিবাদে সঠিক তদন্তের দাবীতে ডেবরা সবং রাজ্য সড়কের গোদাবাজারে অবরোধ শুরু করেছে স্থানীয় বাসিন্দারা। তাদের দাবী ঘটনাটি ধর্ষণ করে খুনের ঘটনা। দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে। ঘটনাস্থলে ডেবরা থানার বিশাল পুলিশ বাহিনী।

আরও পড়ুন…বিয়ের পরও পরকীয়া ছাড়তে নারাজ মেয়ে গুলি করলে মেয়েকে খুন করল বাবা

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top