রবিবার দরিদ্র ব্রাহ্মণ পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজ গ্রহণ করিবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

রবিবার দরিদ্র ব্রাহ্মণ পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজ গ্রহণ করিবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২৯ জানুয়ারি ২০২১ হাওড়া: আগামী রবিবার ৩১শে জানুয়ারি দুপুরে ডুমুরজলার জনসভা শেষে বেলুড়ের লালা বাবু সাহা রোডে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজ গ্রহণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । অম্বিকা জুটমিল অবসরপ্রাপ্ত কর্মী অমর মুখার্জি ব্রাহ্মণ ও দরিদ্র পরিবার হওয়ায় বাছা হয়েছে তাদের পরিবারকে ।

স্বরাষ্ট্রমন্ত্রী তাদের বাড়িতে আসছেন জেনে যথেষ্ট উৎসাহিত মুখার্জি পরিবারের সকল সদস্যরা । এই মুহূর্তে তারা সকলেই চরম ব্যস্ত তাদের বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে । আগামী রবিবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীকে কি খাওয়াবেন তা নিয়ে এখনো চিন্তা ভাবনা না করলেও, তাদের ইচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীকে ভাত নিরামিষ ডাল পাঁচ রকমের ভাজা দুটো তরকারি ও মিষ্টি পরিবেশন করার । এছাড়াও তাদের ইচ্ছে রয়েছে শীতের পিঠা ও পায়েস করার । তারা চেষ্টা করবেন তাদের সাধ্যমতো সমস্ত আয়োজন করা । ইতিমধ্যে গোটা এলাকা পরিদর্শন করে গিয়েছেন সরকারি অধিকারীরা । নিরাপত্তায় কোনরকম খামতি যাতে না থাকে সেই কারণেই ইতিমধ্যেই গোটা এলাকায় হেলিকপ্টার এর মাধ্যমে নজরদারি চালাচ্ছে এনএসজি কমান্ডো । আপাতত গোটা এলাকাবাসী অপেক্ষা করছেন রবিবার দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা কে আমন্ত্রণ জানানোর জন্য ।

আরও পড়ুন…দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন প্রখ্যাত জ্যোতিষী অনিমেষ চ্যাটার্জি ও টালিগঞ্জের অভিনেতা কৌশিক রায়

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top