নিজস্ব সংবাদদাতা ৮ মার্চ ২০২১: আজ আন্তর্জাতিক নারী দিবস। আর নারী দিবসে আমরা সকলেই বিভিন্ন প্রান্তের নারীদের আলাদা করে সম্মান জ্ঞাপন করে থাকি। তবে এবারে ও তার ব্যতিক্রম হল না।
এবছর নারী দিবসের দিনে আইএফএ তরফে অনন্যা সম্মান জ্ঞাপন করা হলো নামকরা ফুটবলার দের মা ও স্ত্রীদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানা প্রান্তের ফুটবলারদের মা এবং স্ত্রী। অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মেহতাব হোসেন নুরজাহান বেগম, এস সি ইস্টবেঙ্গল গোলরক্ষক দেবজিত মজুমদার ও তার মা অর্চনা মজুমদার ছিলেন প্রয়াত ও প্রাক্তন ফুটবলার চুনী গোস্বামী বাসন্তী গোস্বামী, আর ছিলেন গোলরক্ষক অদ্রিজা সরখেল এবং প্রমুখরা। আন্তর্জাতিক নারী দিবসে সকল মায়েদের হাতে সম্মান তুলে দিতে পেরে উচ্ছ্বসিত ফুটবলার রা। ফুটবলার রা নানা রকম প্রসঙ্গ তুলে ধরেছেন ছোটবেলার। এদিন মেহতাব হোসেন বলেন,”ছোটবেলায় পড়াশোনায় ভালো ছিলাম না। বাবা-মার বলেছিলেন হয় পড়াশোনা করতে হবে গত দু’বছরের মধ্যে ভালো ফুটবলার হতে হবে তখন মাকে পাশে পেয়েছিলাম এরপর আমার সমস্ত লড়াইয়ের সাক্ষী ছিলেন আমার মা তাই আজকের দিনে এভাবে আইএফএ সম্মানিত করা আমি খুবই খুশি। একইভাবে আইএফএ সচিব কে ধন্যবাদ জানিয়েছেন জয়দীপ মুখোপাধ্যায় দেবাশীষ দত্ত রা। এরকমভাবে সবার জীবনের কাহিনী তে থাকা মা এবং স্ত্রীদের সম্মান দেওয়ার কথা ভাবনার জন্য তারা আইএফএ সচিব কে ধন্যবাদ জানিয়েছেন।



















