বীরভূম এবং পশ্চিম বর্ধমানের সীমান্তবর্তী কাঁকসার কৃষ্ণপুরের অজয় নদীর ধারে চলছে নাকা চেকিং

বীরভূম এবং পশ্চিম বর্ধমানের সীমান্তবর্তী কাঁকসার কৃষ্ণপুরের অজয় নদীর ধারে চলছে নাকা চেকিং

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৬ এপ্রিল ২০২১পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান জেলায় রয়েছে ষষ্ঠ এবং সপ্তম দফায় বিধানসভা নির্বাচন। বীরভূমের রয়েছে অষ্টম দফায় বিধানসভা নির্বাচন।

বীরভূম এবং পশ্চিম বর্ধমানের সীমান্তবর্তী এলাকা কাঁকসার কৃষ্ণপুরের অজয় নদীর ধারে চলছে নাকা চেকিং। কাঁকসার মলানদিঘি ক্যাম্পের পুলিশের এবং কাঁকসা থানার পুলিশের কড়া নজরদারি রয়েছে। সমস্ত গাড়ি খতিয়ে দেখা হচ্ছে ডিকি খুলে দেখা হচ্ছে গাড়ির। ইতিমধ্যে রাজ্যে শুরু হয়ে গিয়েছে বিধানসভা নির্বাচন। যাতে করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য তৎপর কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশ। বিভিন্ন সময়ে নাকা চেকিং করা হচ্ছে অজয় নদীর ধারে। নির্বাচনের আগে পর্যন্ত এভাবেই নাকা চেকিং চলবে বলে সূত্রের খবর।

আরও পড়ুন…নিষেধ উপেক্ষা করে ভোট দিতে গিয়ে তলোয়ারের আঘাতে আহত হলেন বিজেপি কর্মী

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top