“বিজেপির সভা মঞ্চ তৈরি করতে বাধা তৃণমূল কংগ্রেসের কর্মীদের” কাজ পরিদর্শনে গিয়ে মন্তব্য সায়ন্তন বসুর

“বিজেপির সভা মঞ্চ তৈরি করতে বাধা তৃণমূল কংগ্রেসের কর্মীদের” কাজ পরিদর্শনে গিয়ে মন্তব্য সায়ন্তন বসুর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৮ এপ্রিল ২০২১শিলিগুড়ি:মঞ্চ তৈরী করতে বাধা দিচ্ছে তৃনমূল কংগ্রেসের কর্মীরা অভিযোগ করলেন সায়ন্তন বসু। শিলিগুড়ি শহর সংলগ্ন কাওয়াখালী মাঠে আগামী ১০ তারিখ বিধানসভা নির্বাচনে দার্জিলিং জেলার বিজেপি প্রার্থীদের জন্য জনসভার আয়োজন করছে জেলা বিজেপি।

এই জনসভায় বক্তব্য রাখবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।প্রধানমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের তৎপরতা রয়েছে তুঙ্গে।পাশাপাশি বিজেপি রাজ্য এবং জেলা নেতৃত্বের মাঠ কামড়ে রয়েছে মঞ্চ প্রস্তুুত করতে।আজ মঞ্চের কাজ পরিদর্শনে যান বিজেপি নেতা সায়ন্তন বসু।পরিদর্শনের পর তিনি অভিযোগ করেন যে মঞ্চ নির্মান ও হেলিপ্যাড তৈরী করতে যেসব সামগ্রীর প্রয়োজন হয় তা যারা দিয়ে থাকেন তাদের হুমকি দিচ্ছে তৃনমূলের কর্মীরা। যার ফলে কাজ কিছুটা ধীর গতিতে চলছে। তবে কালকের মধ্যে মঞ্চের কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন।

আরও পড়ুন…নির্বাচন কমিশনের নির্দেশে সরানো হলো বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজিকে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top