নিজস্ব সংবাদদাতা ২৮ এপ্রিল ২০২১ উত্তর ২৪পরগণা: ভ্যাকসিন নিয়ে বিশৃঙ্খলা পানিহাটি এলাকায়।ভ্যাকসিনের জন্য মধ্যরাত থেকে দাড়িয়ে থেকেও মিলছে না ভ্যাকসিন।
কোন নোটিশ না দিয়েই বন্ধ করে দেওয়া হয়। তারপরে ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা।মঙ্গলবারের পর বুধবারে ভ্যাকসিন নিতে আসা সাধারণ মানুষের উত্তেজনা সোদপুর পানিহাটি এলাকায়। সোদপুর অঞ্চলে দীর্ঘ প্রায় ৫ ঘন্টা লাইন দিয়ে দাঁড়ানোর পর জানানো হয় করোনা ভ্যাকসিন এর দ্বিতীয় ডোজ প্রদান করা হবে না কিন্তু বলা হয়েছিল বুধবারই করোনা ভ্যাকসিন এর দ্বিতীয় ডোজ দেওয়া হবে,সেইমত বয়স্করা ভোর রাত থেকে লাইনে দাঁড়ায়।তারপর হঠাৎ ঘোষণা ভ্যাকসিন দেওয়া হবে না।এই ঘোষণার সাথে সাথেই উত্তেজিত হয়ে পরে লাইনে দাঁড়ানো প্রায় হাজারখানেক প্রবীণ ও প্রবীণা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। প্রতিবাদে তারা সোদপুর মধ্যমগ্রাম রোড অবরোধ করে। দীর্ঘ প্রায় ৪০ মিনিট অবরোধ চলার পর খড়দা থানা পুলিশের হস্তক্ষেপে অবশেষে ওঠে অবরোধ। অবরোধকারী প্রবীণ ব্যাক্তিদের অভিযোগ কোন নোটিশ ছাড়া এভাবেই বেশ কয়েকদিন ধরে হেনস্তা করছে কর্তৃপক্ষ। মানুষের জীবন নিয়ে খেলা করছে সরকার।এই প্রখর দাবদাহে যেকোন কারোর সানস্টোক হতে পারে।অনেকে এই লাইনে দাড়িয়ে অসুস্থ হয়ে পরে বলে অভিযোগ। দীর্ঘ ৪০ মিনিটের অবরোধের জেরে স্তব্দ হয়ে পরে মধ্যমগ্রাম-সোদপুর রোড।তবে কর্তৃপক্ষের তরফ থেকে কোন সদুত্তর পাওয়া যায়নি।



















