আজ মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান। উপমহাদেশের সবচেয়ে বড় আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচ। শুধু উপমহাদেশে বললেও ভুল হবে, ক্রিকেটেরই বড় মহারণ হলো ভারত-পাকিস্তানের লড়াই।
পাকিস্তান বিশ্বকাপ দল : বাবর আজম, শাদাব খান, মোহাম্মদ রিজওয়ান, আসিফ আলী, শোয়েব মাকসুদ, আজম খান, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন আফ্রিদি, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ হাসনাইন।
ভারত বিশ্বকাপ দল : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহঅধিনায়ক), লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্ত্তী, যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ শামি।
চলতি টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে একই দিনে মাঠে নামছে এশিয়ার চারটি দল। রবিবাসরীয় ডাবল হেডারের প্রথম ম্যাচে বাংলাদেশ খেলতে নামবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। পরের ম্যাচে ভারত লড়াই চালাবে পাকিস্তানের বিরুদ্ধে। ভারত বনাম পাকিস্তান ম্যাচ দু’টি কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার।
আর ও পড়ুন টি ২০ বিশ্বকাপের ম্যাচে দুবাইয়ে ভারতের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নিল পাকিস্তান
কোথায়- দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
সময়- ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু ম্যাচ। টস অনুষ্ঠিত হবে ৭টার সময়।
ভারতে কোন চ্যানেলে দেখা যাবে সরাসরি সম্প্রচার: স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচারিত হচ্ছে বিশ্বকাপের ম্যাচগুলি। ভারত-পাকিস্তান ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডি, স্টার স্পোর্টস-১ হিন্দি ও স্টার স্পোর্টস-১ হিন্দি এইচডি ও স্টার গোল্ড চ্যানেলে।
উল্লেখ্য, আজ মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান। উপমহাদেশের সবচেয়ে বড় আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচ। শুধু উপমহাদেশে বললেও ভুল হবে, ক্রিকেটেরই বড় মহারণ হলো ভারত-পাকিস্তানের লড়াই।



















