অসুস্থ অভিনেত্রী-বিধায়ক পাপিয়া অধিকারী, মাইক্রো সার্জারির পর স্থিতিশীল স্বাস্থ্য

অসুস্থ অভিনেত্রী-বিধায়ক পাপিয়া অধিকারী, মাইক্রো সার্জারির পর স্থিতিশীল স্বাস্থ্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – টলিউড অভিনেত্রী ও বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার তাঁকে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে তাঁর ডান হাতের মধ্যমা আঙুলে একটি মাইক্রো সার্জারি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং শারীরিকভাবে স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে তাঁর ডান হাতের মধ্যমা আঙুলে নখকুনি বা চিকিৎসা পরিভাষায় ‘প্যারানাইকিয়া’ (Paronychia) হয়েছিল। সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় আঙুলে মারাত্মক ফোলা ও যন্ত্রণা শুরু হয়। এমন পরিস্থিতিতে তিনি আঙুল নাড়াতে বা ডান হাত দিয়ে স্বাভাবিক কাজ করতেও পারছিলেন না। চিকিৎসকদের মতে, আরও দেরি হলে সংক্রমণ গুরুতর আকার নিতে পারত। তাই দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রায় ৪০ মিনিট ধরে চলে এই সূক্ষ্ম অস্ত্রোপচার। বর্তমানে পাপিয়া অধিকারী সুস্থ রয়েছেন এবং স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন। হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডা. শিশির নস্করের তত্ত্বাবধানে বিশেষজ্ঞ সার্জনদের একটি দল তাঁর চিকিৎসা করছে।

হাসপাতালে ভর্তি হওয়ার পর দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার জন্য বাঙুর হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী-বিধায়ক। তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই অনুরাগী ও শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে চিকিৎসকদের তৎপরতায় আপাতত বিপদ কেটে গিয়েছে বলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পরিবারের সদস্যরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top