কলকাতা পুরভোটে রণনীতি চূড়ান্ত করছে ‘আসল তৃণমূল’, ডিলিমিটেশন শুনানির আগে বড় প্রস্তুতি ঋতব্রত শিবিরের

কলকাতা পুরভোটে রণনীতি চূড়ান্ত করছে ‘আসল তৃণমূল’, ডিলিমিটেশন শুনানির আগে বড় প্রস্তুতি ঋতব্রত শিবিরের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: কলকাতা পুরসভার নির্বাচনকে সামনে রেখে দলীয় রণনীতি চূড়ান্ত করতে দফায় দফায় বৈঠক শুরু করে দিল বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল তৃণমূল’ কংগ্রেস। শুধু পুরভোটের প্রস্তুতিই নয়, ওয়ার্ড ডিলিমিটেশন নিয়েও সক্রিয় হচ্ছে দল।

আগামী ৪ সেপ্টেম্বর থেকে কলকাতা পুরসভার ওয়ার্ড ডিলিমিটেশন নিয়ে শুনানি শুরু হচ্ছে। সেই শুনানিতে দলের প্রতিনিধিরা যাতে প্রয়োজনীয় তথ্য, নথি এবং সংশ্লিষ্ট মানচিত্র-সহ হাজির হন, সে বিষয়ে ইতিমধ্যেই শীর্ষ নেতৃত্বের তরফে গাইডলাইন তৈরি করা হচ্ছে।

একই সঙ্গে কলকাতা ও হাওড়া কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে এসআইআরে যাঁদের আবেদন এখনও ট্রাইবুন্যালে আটকে রয়েছে, তাঁদের নাম যাতে পুজোর আগেই ভোটার তালিকায় তোলা যায়, সেই দাবিও তুলছে ঋতব্রত শিবির। এ বিষয়ে দ্রুত পদক্ষেপের জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে।

বিষয়টি নিয়ে শীঘ্রই মুখ্যমন্ত্রী এবং রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার পরিকল্পনাও রয়েছে ‘আসল তৃণমূল’-এর। সোমবার বিধানসভায় এক প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, চলতি সপ্তাহেই দলের সিনিয়র নেতাদের পাশাপাশি পুরভোটের দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিয়ে বৈঠক করে ‘কালেক্টিভ ডিসিশন’ নেওয়া হবে।

ঋতব্রত আরও জানান, নাগরিকস্বার্থে মানুষের দাবি এবং প্রত্যেকের ভোটাধিকার নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনকেও চিঠি দেওয়া হবে। সূত্রের খবর, চলতি সপ্তাহেই দিল্লি যেতে পারেন বিরোধী দলনেতা এবং সেখানে নির্বাচন কমিশনের সঙ্গেও কথা বলার সম্ভাবনা রয়েছে।

ফলে পুরভোটের প্রস্তুতি, ওয়ার্ড পুনর্বিন্যাস এবং ভোটার তালিকায় নাম তোলার দাবি—এই তিন ইস্যুকে সামনে রেখেই কলকাতা পুরনির্বাচনের আগে রাজনৈতিক তৎপরতা বাড়াচ্ছে ‘আসল তৃণমূল’।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top