কলকাতা মেট্রোয় বড় অগ্রগতি! অরেঞ্জ লাইনের বেলেঘাটা-আইটি সেন্টার অংশে প্রথম পুশ ট্রলি পরিদর্শন সম্পন্ন

কলকাতা মেট্রোয় বড় অগ্রগতি! অরেঞ্জ লাইনের বেলেঘাটা-আইটি সেন্টার অংশে প্রথম পুশ ট্রলি পরিদর্শন সম্পন্ন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন অর্থাৎ কবি সুভাষ-জয় হিন্দ বিমানবন্দর মেট্রো করিডরের বেলেঘাটা-আইটি সেন্টার অংশে গুরুত্বপূর্ণ অগ্রগতি হল। গত বৃহস্পতিবার এই অংশে প্রথম পুশ ট্রলি পরিদর্শন সম্পন্ন হয়েছে। এর ফলে বেলেঘাটা-আইটি সেন্টার অংশের তৃতীয় পর্যায়ের কাজ আরও এক ধাপ এগিয়ে গেল।

মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত অংশে ভায়াডাক্ট এবং ব্যালাস্টলেস ট্র্যাক তৈরির কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। এবার এই অংশে বৈদ্যুতিক পরিকাঠামোর কাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তার আগে পুশ ট্রলি পরিদর্শনের মাধ্যমে ট্র্যাক এবং সংশ্লিষ্ট পরিকাঠামোর পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে।

প্রায় ৩২ কিলোমিটার দীর্ঘ কবি সুভাষ-জয় হিন্দ বিমানবন্দর মেট্রো প্রকল্পের অনুমোদন মেলে ২০১০ সালে। মোট পাঁচটি পর্যায়ে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যেই প্রথম পর্যায়ে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) এবং দ্বিতীয় পর্যায়ে হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা পর্যন্ত অংশে যাত্রী পরিষেবা চালু রয়েছে।

বেলেঘাটা-আইটি সেন্টার অংশে ট্র্যাকের কাজ শেষ হওয়ার পর এবার বৈদ্যুতিক কাজের প্রস্তুতি শুরু হওয়ায় অরেঞ্জ লাইন প্রকল্পের পরবর্তী ধাপের কাজ আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে। পুশ ট্রলি পরিদর্শন সেই প্রস্তুতিরই একটি গুরুত্বপূর্ণ ধাপ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top