চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে আরও তিনজন গ্রেপ্তার, উত্তরপ্রদেশ থেকে অভিযুক্তদের আটক করল সিবিআই

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে আরও তিনজন গ্রেপ্তার, উত্তরপ্রদেশ থেকে অভিযুক্তদের আটক করল সিবিআই

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তে আরও গুরুত্বপূর্ণ সাফল্য পেল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর, এই মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজনকে উত্তরপ্রদেশের বালিয়া থেকে এবং বাকি দুজনকে লখনৌ থেকে আটক করা হয়েছে।

জানা গিয়েছে, গত ৩ তারিখ উত্তরপ্রদেশের বালিয়া এলাকা থেকে গোলু সিং নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আরও দুজনকে লখনৌ থেকে আটক করে সিবিআই। তদন্তকারীদের দাবি, এই গ্রেপ্তারি মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি এনে দিতে পারে।

সিবিআই সূত্রে জানা গেছে, জ্ঞানেন্দ্র প্রতাপ সিং নামে এক ব্যক্তি প্রথমে একটি পুরনো মামলার প্রেক্ষিতে তদন্তকারী সংস্থার কাছে আত্মসমর্পণ করেন। পরবর্তীতে প্রাপ্ত তথ্য ও তদন্তে উঠে আসা বিভিন্ন সূত্রের ভিত্তিতে তাঁকেও চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে।

তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই তিন অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে পশ্চিমবঙ্গে আনার প্রক্রিয়া শুরু করেছে। তাঁদের কলকাতায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সম্ভাব্য অন্যান্য ব্যক্তিদের সম্পর্কেও তথ্য সংগ্রহের চেষ্টা করা হবে।

উল্লেখ্য, এই হত্যাকাণ্ডের ঘটনায় এর আগেও একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। তদন্ত এখনও চলমান এবং সিবিআই বিভিন্ন দিক খতিয়ে দেখছে। নতুন করে তিনজনের গ্রেপ্তারির ফলে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top