নন্দীগ্রামে মমতা নন, সঞ্চিতা; রেজিনগরে রবিউল! ৬ অক্টোবরের উপনির্বাচনে দুই প্রার্থীর নাম ঘোষণা কালীঘাট তৃণমূলের

নন্দীগ্রামে মমতা নন, সঞ্চিতা; রেজিনগরে রবিউল! ৬ অক্টোবরের উপনির্বাচনে দুই প্রার্থীর নাম ঘোষণা কালীঘাট তৃণমূলের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – পুজোর আগেই রাজ্যের দুই গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে ভোটগ্রহণ হবে। তার আগেই রবিবার সন্ধ্যায় দুই কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করল কালীঘাট তৃণমূল। হাইভোল্টেজ নন্দীগ্রামে দলের হয়ে লড়বেন সঞ্চিতা প্রধান দে। আর রেজিনগরে প্রার্থী করা হয়েছে রবিউল আলম চৌধুরীকে।

সমাজমাধ্যমে প্রার্থী ঘোষণার পাশাপাশি তৃণমূল জানিয়েছে, দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনা ও অনুপ্রেরণাতেই দুই কেন্দ্রের প্রার্থী বাছাই করা হয়েছে। দলীয় তরফে সঞ্চিতা প্রধান দে এবং রবিউল আলম চৌধুরীকে শুভেচ্ছাও জানানো হয়েছে।

সম্প্রতি নির্বাচন কমিশন নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের সূচি ঘোষণা করেছে। ৬ অক্টোবর দুই কেন্দ্রে ভোট এবং ৯ অক্টোবর ফলপ্রকাশ হবে। সূচি প্রকাশের পর থেকেই দুই আসনে কোন দলের হয়ে কারা প্রার্থী হবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল।

বিশেষ করে নন্দীগ্রাম নিয়ে জল্পনা ছিল আরও তুঙ্গে। কানাঘুষো শোনা যাচ্ছিল, এই হাইভোল্টেজ কেন্দ্রে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই প্রার্থী হতে পারেন। শেষ পর্যন্ত সেই জল্পনায় ইতি টেনে সঞ্চিতা প্রধান দে-র নাম ঘোষণা করল কালীঘাট তৃণমূল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top