পুজোর আগেই সুরাপ্রেমীদের পকেটে চাপ! ১ অক্টোবর থেকে বাড়ছে মদের দাম, দেশি-বিদেশি মদ ও বিয়ারেও প্রভাব

পুজোর আগেই সুরাপ্রেমীদের পকেটে চাপ! ১ অক্টোবর থেকে বাড়ছে মদের দাম, দেশি-বিদেশি মদ ও বিয়ারেও প্রভাব

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – উৎসবের মরশুম শুরুর আগেই সুরাপ্রেমীদের জন্য এল দুঃসংবাদ। আগামী ১ অক্টোবর থেকে পশ্চিমবঙ্গে মদের দাম বাড়তে চলেছে বলে জানা গিয়েছে। দেশি মদ, বিদেশি মদ এবং বিয়ার—তিন ধরনের পানীয়েরই দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে ঠিক কত টাকা করে দাম বাড়বে, তা এখনও স্পষ্ট হয়নি।

রাজ্য সরকারের তরফে এখনও এ বিষয়ে নির্দিষ্ট কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তবে পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেডের সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ অক্টোবর থেকে সমস্ত পণ্যের নতুন মূল্য কার্যকর হবে। ফলে মদের ক্ষেত্রেও দাম পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।

সূত্রের খবর, সব ব্র্যান্ডের ক্ষেত্রে একই হারে দাম বাড়বে না। ব্র্যান্ড ও মদের ধরন অনুযায়ী মূল্যবৃদ্ধির পরিমাণ আলাদা হতে পারে। তুলনামূলকভাবে বিয়ারের দাম কম বাড়ার সম্ভাবনা থাকলেও দামি বিদেশি মদের ক্ষেত্রে বৃদ্ধির পরিমাণ আরও বেশি হতে পারে বলে জানা যাচ্ছে।

আগামী ১০ অক্টোবর মহালয়া। এরপরই শুরু হবে দেবীপক্ষ এবং ধীরে ধীরে জমে উঠবে পুজোর মরশুম। তার আগেই মদের দাম বাড়ার খবর উৎসবের সময়ে সুরাপ্রেমীদের বাজেটে বাড়তি চাপ তৈরি করতে পারে। যদিও কোন ব্র্যান্ডের দাম কত হবে, সেই নির্দিষ্ট তালিকা এখনও প্রকাশ্যে আসেনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top