পুরসভাগুলিতে চালু হচ্ছে গ্রিভান্স সেল, নাগরিক পরিষেবায় নোডাল অফিসার নিয়োগের সিদ্ধান্ত

পুরসভাগুলিতে চালু হচ্ছে গ্রিভান্স সেল, নাগরিক পরিষেবায় নোডাল অফিসার নিয়োগের সিদ্ধান্ত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একের পর এক পুরনিগম ও পুরসভার মেয়র ও চেয়ারম্যান পদত্যাগ করায় একাধিক পুরবোর্ড ভেঙে গিয়েছে। এই পরিস্থিতিতে নাগরিক পরিষেবা যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর। প্রতিটি পুরনিগম ও পুরসভায় গ্রিভান্স সেলের দায়িত্বে একজন করে নোডাল অফিসার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূল লক্ষ্য, সাধারণ মানুষের অভিযোগ দ্রুত শুনে তার কার্যকর সমাধান করা।

জানা গিয়েছে, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্রিভান্স সেল চালু থাকবে। নাগরিকদের বিভিন্ন সমস্যা গ্রহণ, সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো এবং দ্রুত নিষ্পত্তির জন্য নির্দিষ্ট নোডাল অফিসাররা কাজ করবেন। পুরো প্রক্রিয়ার সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে পুর ও নগরোন্নয়ন দপ্তরের আধিকারিক শান্তনু নাহাকে।

মঙ্গলবার দপ্তরের ‘মুখোমুখি’ কর্মসূচিতে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, শুধু অভিযোগ শোনাই নয়, তার দ্রুত সমাধান নিশ্চিত করাও প্রশাসনের দায়িত্ব। শান্তনু নাহা নোডাল অফিসারদের সঙ্গে সমন্বয় রেখে বিভিন্ন পুরসভা ও পুরনিগমের নাগরিক সমস্যাগুলি চিহ্নিত করবেন এবং সেগুলির দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top