পুলিশি হেনস্তার অভিযোগে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক দাবি

পুলিশি হেনস্তার অভিযোগে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক দাবি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, গত কয়েক সপ্তাহ ধরে তাঁকে এবং তাঁর সঙ্গে যুক্ত ব্যক্তিদের পরিকল্পিতভাবে হেনস্তা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় করা এক পোস্টে তিনি দাবি করেন, কোনও পূর্ব নোটিস বা আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই একের পর এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের নামে তলব করা হচ্ছে। এমনকি কয়েকজনকে বাড়ি থেকেও তুলে নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ তুলেছেন তিনি।

অভিষেকের দাবি, এই ধরনের পদক্ষেপের মাধ্যমে তদন্তকারী সংস্থাগুলি আইনসম্মত প্রক্রিয়া এবং নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘন করছে। তাঁর অভিযোগ, জিজ্ঞাসাবাদের নামে ভয়ভীতি দেখিয়ে এবং মানসিক চাপ সৃষ্টি করে মিথ্যা বয়ান আদায়ের চেষ্টা চলছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের উপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে বলেও তিনি দাবি করেছেন।

সাংসদের আরও অভিযোগ, গত দুই সপ্তাহে অন্তত ২৫ জন ব্যক্তি এই ধরনের পুলিশি হয়রানির মুখে পড়েছেন। তাঁদের প্রত্যেকেই কোনও না কোনওভাবে তাঁর বা তাঁর দপ্তরের সঙ্গে যুক্ত বলে দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে তিনি প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

তবে এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থাগুলির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। ফলে ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের আবহ তৈরি হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top