ভারত বনাম ব্রাজিল ম্যাচে কড়া নিরাপত্তা! টিকিট কালোবাজারি রুখতে বড় ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

ভারত বনাম ব্রাজিল ম্যাচে কড়া নিরাপত্তা! টিকিট কালোবাজারি রুখতে বড় ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – আগামী ৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়তে চলেছে ভারত বনাম পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। এই বহুল প্রতীক্ষিত ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনার মাঝেই বড় আশ্বাস দিলেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী ডঃ ইন্দ্রনীল খাঁ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্রীড়ামন্ত্রী জানান, এই ম্যাচ শুধু একটি প্রীতি ম্যাচ নয়, বরং ফুটবলপ্রেমী বাঙালির কাছে এক ঐতিহাসিক উৎসব। দর্শকদের নিরাপত্তা, স্বচ্ছ টিকিট ব্যবস্থা এবং নির্বিঘ্ন আয়োজন নিশ্চিত করতে রাজ্য সরকার ও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) মধ্যে সমন্বয় রেখে প্রস্তুতি চলছে।

মন্ত্রী জানান, টিকিট কালোবাজারি ও জালিয়াতি রুখতে অত্যাধুনিক ডিজিটাল টিকিটিং ব্যবস্থা চালু করা হবে। প্রয়োজনে ফিফা বিশ্বকাপের আদলে উন্নত প্রযুক্তি ব্যবহার করে স্বচ্ছভাবে টিকিট বিক্রির ব্যবস্থা করা হবে, যাতে প্রকৃত ফুটবলপ্রেমীরাই সহজে টিকিট পান।

মেসির কলকাতা সফরের সময় টিকিট নিয়ে যে বিশৃঙ্খলা ও অভিযোগ উঠেছিল, তার পুনরাবৃত্তি হবে না বলেও আশ্বাস দেন তিনি। তাঁর কথায়, মাঠকে রাজনৈতিক প্রভাব ও অনিয়মমুক্ত রাখা হয়েছে। এবার কোনও দুর্নীতি বা বিশৃঙ্খলার সুযোগ থাকবে না। পুরো আয়োজন হবে শৃঙ্খলাপূর্ণ ও স্বচ্ছ।

কলকাতার ফুটবলপ্রেমীদের একটি স্মরণীয় অভিজ্ঞতা উপহার দেওয়াই সরকারের প্রধান লক্ষ্য বলে জানান ক্রীড়ামন্ত্রী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top