মন্নতের সংস্কার প্রায় শেষ, বছরের শেষেই পরিবার নিয়ে বাড়ি ফিরতে পারেন শাহরুখ খান

মন্নতের সংস্কার প্রায় শেষ, বছরের শেষেই পরিবার নিয়ে বাড়ি ফিরতে পারেন শাহরুখ খান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



মুম্বই: বলিউডের অন্যতম জনপ্রিয় ঠিকানা মুম্বইয়ের বান্দ্রায় অবস্থিত শাহরুখ খানের ‘মন্নত’। সমুদ্রের ধারে অবস্থিত এই বিলাসবহুল বাংলো শুধু অভিনেতার পরিবারের বাসস্থান নয়, অগণিত অনুরাগীর কাছেও আবেগের জায়গা। দীর্ঘদিন ধরে মন্নতে সংস্কার ও মেরামতির কাজ চলায় পরিবার নিয়ে অন্যত্র থাকতে হচ্ছিল শাহরুখ খানকে।

এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, ২০২৫ সালে শুরু হওয়া মন্নতের সংস্কার ও নতুন করে সাজিয়ে তোলার কাজ বর্তমানে প্রায় শেষ পর্যায়ে। পরিকল্পনা অনুযায়ী কাজ এগোলে আগামী দু’-তিন মাসের মধ্যেই বাকি কাজ সম্পূর্ণ হয়ে যেতে পারে।

সেই হিসেবে ২০২৬ সালের শেষের দিকেই শাহরুখ খান, গৌরী খান এবং তাঁদের তিন সন্তান—আরিয়ান, সুহানা ও আব্রাহাম ফের মন্নতে ফিরে যেতে পারেন।

এর আগে ২০২৫ সালেই গৌরী খান জানিয়েছিলেন, মন্নতের সংস্কারের কাজ চলছে এবং ২০২৬ সালের মধ্যেই তা শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এবার পরিবারের দীর্ঘদিনের প্রিয় বাসভবনে ফেরার অপেক্ষাও শেষ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top