রবিবার শিয়ালদহ-ডানকুনি শাখায় ১০ ঘণ্টার মেগা ব্লক, বাতিল একাধিক লোকাল ট্রেন

রবিবার শিয়ালদহ-ডানকুনি শাখায় ১০ ঘণ্টার মেগা ব্লক, বাতিল একাধিক লোকাল ট্রেন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – আগামী রবিবার (৫ জুলাই) শিয়ালদহ-ডানকুনি শাখায় ১০ ঘণ্টার মেগা ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের ঘোষণা করেছে পূর্ব রেল। বারানগর রোড এবং দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যবর্তী রেল ওভারব্রিজে উচ্চক্ষমতাসম্পন্ন রোড ক্রেনের সাহায্যে গার্ডার প্রতিস্থাপনের কাজের জন্য এই ব্লক নেওয়া হচ্ছে। রেল কর্তৃপক্ষের দাবি, এই কাজ সম্পন্ন হলে সংশ্লিষ্ট রেলপথে নিরাপত্তা ও ট্রেন চলাচলের গতি আরও বৃদ্ধি পাবে।

পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার গভীর রাত ১টা থেকে রবিবার সকাল ১১টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা ট্র্যাফিক ও পাওয়ার ব্লক কার্যকর থাকবে। এই সময় ব্রিজ নম্বর ৫-এর আপ ও ডাউন লাইনের গার্ডার প্রতিস্থাপনের কাজ করা হবে। ফলে শিয়ালদহ বিভাগের একাধিক শাখায় লোকাল ট্রেন পরিষেবায় বড়সড় প্রভাব পড়বে।

রেল সূত্রে জানা গিয়েছে, এই ব্লকের কারণে শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-কল্যাণী সীমান্ত, শিয়ালদহ-নৈহাটি, বিধাননগর রোড-নৈহাটি, শিয়ালদহ-হাবরা এবং নৈহাটি-ব্যান্ডেল রুটের একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রীদের যাত্রার আগে ট্রেনের সময়সূচি ও বাতিল ট্রেনের তালিকা দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে পূর্ব রেল।

বাতিল ট্রেনগুলির মধ্যে রয়েছে শিয়ালদহ-ডানকুনি শাখার ৩২২১১, ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭, ৩২২১৯, ৩২২২১, ৩২২২৩, ৩২২২৭ (আপ) এবং ৩২২১২, ৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮, ৩২২২০, ৩২২২২, ৩২২২৪, ৩২২২৮ (ডাউন)। এছাড়াও শিয়ালদহ-কল্যাণী সীমান্ত, শিয়ালদহ-নৈহাটি, বিধাননগর রোড-নৈহাটি, শিয়ালদহ-হাবরা ও নৈহাটি-ব্যান্ডেল শাখার নির্দিষ্ট কয়েকটি লোকাল ট্রেনও ওই দিন চলবে না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top