রাজ্যপালের পরিচয়ে ফোন! প্রতারণার অভিযোগে সাইবার ক্রাইম সেলে অভিযোগ

রাজ্যপালের পরিচয়ে ফোন! প্রতারণার অভিযোগে সাইবার ক্রাইম সেলে অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – পশ্চিমবঙ্গের রাজ্যপালের পরিচয় ভাঁড়িয়ে বিভিন্ন ব্যক্তিকে ফোন করে প্রতারণার অভিযোগ সামনে এসেছে। এই ঘটনায় কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে দাবি করা হয়েছে, ৯৮৩৬৫৪০১৬৩ নম্বর থেকে এক ব্যক্তি নিজেকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল বলে পরিচয় দিয়ে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, শীর্ষ সরকারি আধিকারিক এবং অন্যদের সঙ্গে যোগাযোগ করছেন।

অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তি ফোনে নিজেকে রাজ্যপাল পরিচয় দিয়ে নানা ধরনের নির্দেশ, অনুরোধ এবং বার্তা দিচ্ছেন। বিষয়টি শুধু প্রতারণার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং রাজ্যপালের সাংবিধানিক পদমর্যাদা এবং প্রশাসনিক নিরাপত্তার ক্ষেত্রেও গুরুতর উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

রাজ্যপালের সচিব ড. সৌমিত্র মোহন কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলের ডেপুটি কমিশনারের কাছে পাঠানো চিঠিতে দ্রুত তদন্তের আবেদন জানিয়েছেন। চিঠিতে সংশ্লিষ্ট মোবাইল নম্বরের প্রকৃত ব্যবহারকারী ও মালিকের পরিচয় শনাক্ত করা, সমস্ত ডিজিটাল প্রমাণ সংরক্ষণ করা এবং ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩, তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-সহ প্রযোজ্য আইনে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

পাশাপাশি, ভবিষ্যতে যাতে এ ধরনের ভুয়ো পরিচয় ব্যবহার করে প্রতারণার ঘটনা রোধ করা যায়, সে জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণেরও আবেদন জানানো হয়েছে। বিষয়টিকে অত্যন্ত সংবেদনশীল উল্লেখ করে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্ত সম্পন্ন করে গৃহীত পদক্ষেপ সম্পর্কে রাজ্যপালের সচিবালয়কে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top